চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান

পেশাদারিত্ব ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। গত শনিবার বিকেলে তিনি চুয়াডাঙ্গা জেলার ৩০তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জেলায় পদার্পণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরদিন গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন।


এরপর তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চলমান প্রশাসনিক ও কার্যকরি কার্যক্রম সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে জেলা পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি পেশাদারিত্ব, সততা ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআই এবং জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার সদস্যরা। নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামকে ঘিরে জেলা পুলিশের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)