নাগদাহ ইউনিয়নে ধানের শীষের প্রচারণা, টানা গণসংযোগে শরীফুজ্জামান

আমাদের রাজনীতির উদ্দেশ্য মানুষের অধিকার আদায়

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
নাগদাহ ইউনিয়নে ধানের শীষের প্রচারণা, টানা গণসংযোগে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী মাঠে দিনকে দিন জমে উঠছে উত্তাপ। বিশেষ করে আলমডাঙ্গা উপজেলার গ্রামাঞ্চলজুড়ে ভোটারদের আগ্রহ, প্রত্যাশা ও উদ্বেগের মিশেলে তৈরি হচ্ছে এক ভিন্ন রাজনৈতিক পরিবেশ। এই প্রেক্ষাপটে গতকাল রোববার নাগদাহ ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


বিকেল সাড়ে চারটায় ঘোলদাড়ি বাজার মোড় থেকে শুরু হওয়া এই প্রচারণা ধীরে ধীরে রূপ নেয় গ্রাম-গ্রামান্তরের মানুষের মিলনমেলায়। জহুরনগর, ভেদামাড়ি, চিলাভাককী হয়ে জাহাপুর পর্যন্ত টানা রাত ৯টা পর্যন্ত চলে শরীফুজ্জামানের গণসংযোগ। সড়কের ধুলো উড়তে উড়তে কখনো থেমেছেন চায়ের দোকানে, কখনো গলিপথে মানুষের হাত ধরে শুভেচ্ছা বিনিময় করে এগিয়েছেন পরবর্তী গ্রামে।


গ্রামের প্রবেশমুখে প্রবীণ ভোটারদের কেউ হাঁটার লাঠির ওপর ভর দিয়ে এগিয়ে আসছিলেন, কেউ উঠোনে দাঁড়ানো তরুণদের উদ্দেশে বলছিলেন- ‘আচ্ছা, প্রার্থীকে একবার দেখি।’ শরীফুজ্জামান এগিয়ে গেলে কুশল বিনিময়ের সঙ্গে শুনলেন স্থানীয় সমস্যার তালিকা- কাঁচা রাস্তা, সেচকাজ, পানির সমস্যা, যুবকদের কর্মসংস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো। প্রচারাভিযানের পুরোটা সময়েই দেখা গেছে, স্থানীয় নেতাদের সঙ্গে এক ধরনের দলগত সমন্বয়, যা মাঠপর্যায়ে বিএনপির একটি সুসংহত সংগঠনিক শক্তিকে নির্দেশ করে।


প্রতিটি পথসভা ও গণসংযোগে ভোটারদের উদ্দেশে শরীফুজ্জামান বলেন, ‘আমাদের রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়, মানুষের অধিকার আদায়। আজ যে গ্রামে দাঁড়িয়ে আছি, এখানকার রাস্তাঘাট, সেচ, নিরাপত্তা, কাজের সুযোগ- কিছুই সময়মতো হয়নি। আমরা উন্নয়নের রাজনীতি চাই, কিন্তু উন্নয়নের নামে বৈষম্য, দলীয়করণ আর অবহেলা চাই না। আমি আপনাদের সামনে একটা কথাই রাখতে চাই- চুয়াডাঙ্গার মানুষ আর প্রতিশ্রতি চায় না, তারা চায় কাজ। আপনাদের ঘরে ঘরে যে কষ্ট, যে হতাশা, যে উন্নয়নবঞ্চনা- এটা এ দেশের মানুষের প্রাপ্য নয়। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যাই বা না যাই, জনগণের পক্ষে দাঁড়ানো থেকে আমরা কখনো পিছপা হব না।’


তিনি আরও বলেন, ‘ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবি। একটা সুষ্ঠু নির্বাচন হলে এ দেশের মানুষ নিজের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারে। আর এ জন্যই আমি গ্রামে গ্রামে গিয়ে বলছি- আপনারা ভয় পাবেন না। আপনারা সাহস রাখুন। দেশে পরিবর্তন আসবে মানুষের ভোটেই।’


শরীফুজ্জামান বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্ব হবে উন্নয়নকে সমানভাবে ছড়িয়ে দেওয়া- নাগদাহ থেকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা পর্যন্ত কোথাও যেন অবহেলা না থাকে। যুবকদের জন্য কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, নারীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের সুযোগ- এগুলো প্রতিশ্রুতি নয়, এগুলো আমাদের কর্তব্য।’


তিনি আরও বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে দলীয়করণহীন প্রশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আপনাদের ভোটই হবে পরিবর্তনের চাবি। তাই বলছি- ভোট চাই সম্মান দিয়ে, কাজ চাই আপনাদের আস্থার বিনিময়ে। ধানের শীষে ভোট দিন, মানুষের পাশে দাঁড়ান, দেশকে বাঁচান।’


এসময় শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, যুগ্ম সম্পাদক শফিউল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মোখলেসুর রহমান জোয়ার্দার কমল, আলমডাঙ্গা উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী বাবু, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি অহিমুদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক একদুল মেম্বার, যুবদল নেতা আলমগীর, রাসেল আহমেদ, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন, হাসান, রাজিবসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)