দর্শনায় জমজমাট পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2025-11-30 ইং
দর্শনায় জমজমাট পিঠা উৎসব ছবির ক্যাপশন:

‘শীতের দুয়ার খুলেছে, লাগলোরে ধুম পিঠা খাওয়ার’ স্লোগানকে সামনে রেখে দর্শনায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ পিঠা উৎসব। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে দর্শনা ওমেন্স ক্লাব। উৎসবের উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য তানজিনা মিলি, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ (মুকুল), প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি এবং বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু।


দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশীয় গান, লোক সংগীত ও পিঠা স্টল প্রদর্শনী। এসময় পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা ইকবাল হোসেন, দর্শনা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল তরফদার, পিণ্টু শাহ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব নাথ, ওমেন্স ক্লাবের সভাপতি কামরুন্নাহার রাণী শাহ, সাধারণ সম্পাদক শাহিনা আজাদ স্বপ্না।


উৎসবে বক্তব্য দেন ওমেন্স ক্লাবের সভাপতি রাণী শাহ প্রমুখ। দিনব্যাপী আয়োজনে মোট ১৫টি পিঠা স্টল অংশ নেয়। পিঠা প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে ‘সাদের আঙিনা’, দ্বিতীয় স্থান ‘পল্লী পিঠা ঘর’ এবং তৃতীয় স্থান ‘সায়ন পিঠা ঘর’। সন্ধ্যায় আচঁল ব্যান্ডের পরিবেশনায় লোকসংগীত পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের উপসহকারী অধ্যাপক মরিয়ম মারুফা, প্রভাষক মিল্টন কুমার সাহ এবং ওমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনা আজাদ স্বপ্না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)