গাংনীতে শীতার্ত ৯০ পরিবার পেল কম্বল

আপলোড তারিখঃ 2025-11-30 ইং
গাংনীতে শীতার্ত ৯০ পরিবার পেল কম্বল ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে শীতার্ত ৯০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভাটপাড়া আবাসনের বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। ভাটপাড়া ডিসি ইকো পার্কের ভিতরের আবাসনে বাসিন্দাদের সাথে কুশল বিনিময় ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সাহারবাটি ইউপি চেয়ারম্যঅন আসমা খাতুন, সাহারবাটি ইউপি সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, দেশের কোনো নাগরিক শীতে কষ্ট পাবে না। সরকারের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় কম্বল দেওয়া হচ্ছে, প্রয়োজনে আরো কম্বল দেওয়া হবে। সরকার সবসময় নাগরিকদের পাশে থাকবে। আমরা প্রতিটা গ্রামে নিয়মিত খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। এসময় আবাসনের ৯০ পরিবারকে কম্বল সহায়তা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)