ছবির ক্যাপশন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দর্শনায় চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে গণসংযোগ, পথসভা ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মশিউর রহমান। তার সঙ্গে অংশ নেন পৌর ও উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।
প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মশিউর রহমান বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে চুয়াডাঙ্গা-২ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের। লুটপাট, দখলদারিত্ব আর স্বজনপ্রীতির মাধ্যমে তারা নিজেদের পকেট ভারী করেছে। সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজের আখের গুছিয়েছে। যার ফলে অনেককে এই শহর থেকে পালিয়ে যেতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, জনদরদি নেতা মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে স্বাধীনতার পর অবহেলিত এ অঞ্চলে সত্যিকার অর্থেই উন্নয়নের জোয়ার উঠবে। চুয়াডাঙ্গা-২ হয়ে উঠবে আশপাশের জেলার মধ্যে অন্যতম উন্নত এলাকা। বিএনপি সরকার গঠন করলে দেশে উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।’
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মাহবুব উল ইসলাম খোকন, সমন্বয়ক মো. রেজাউল ইসলাম, সমন্বয়ক মহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল ইসলাম, বিএনপি নেতা- হাবিবুল্লাহ বিশ্বাস, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, যুবদলের অন্যতম নেতা রকিবুল হাসান ব্রাইট, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, আল মুকিত, সাব্বির রহমান, দর্শনা কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, দর্শনা ডিএস মাদ্রাসা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহাব উদ্দিন প্রমুখ।
