আলমডাঙ্গার নওদা বন্ডবিলে ওয়াজ মাহফিলে শরীফুজ্জামান

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

আপলোড তারিখঃ 2025-11-30 ইং
আলমডাঙ্গার নওদা বন্ডবিলে ওয়াজ মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নওদা বন্ডবিল হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ৩১তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি ঠান্ডু রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজকে এই মহিমান্বিত তাফসিরুল কুরআন মাহফিলে একত্রিত হয়েছি। কুরআন আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে, আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে। আজকের মাহফিল আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, কুরআনের শিক্ষা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।’


তিনি আরও বলেন, ‘আমরা দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সকল ধর্মীয় শিক্ষার সম্মান বজায় রেখে কাজ করতে চাই। এই মাহফিল আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে- শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে একসাথে উন্নত করে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।’


শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যে বিশেষভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। আমরা সবাই তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। তাঁর নির্দেশনা ও নেতৃত্বই আমাদের রাজনীতিকে ন্যায্য পথে পরিচালিত করছে। আমরা তাঁর জন্য দোয়া করি যেন তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের কল্যাণে নেতৃত্ব দিতে পারেন।’
মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান ওসমানী সাহেব ও  ৩য় বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা মো. মুক্তারুজ্জামান আজিজি। মাহফিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু,  আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাদ্রাসা কমিটির সহসভাপতি তানিম আহমেদ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)