আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ও মেহেরপুরের গাংনীতে বিএনপির পৃথক আয়োজন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

আপলোড তারিখঃ 2025-11-30 ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ও মেহেরপুরের গাংনীতে বিএনপির পৃথক আয়োজন ছবির ক্যাপশন:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়নের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু মুসা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং দলীয় নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’


    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা। আমরা তাঁর রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেছি। সামনে কঠিন সময়, সুতরাং নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’


এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু, বিএনপি নেতা হামিদুল ইসলাম তপন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান, কৃষক দলের নেতা আতিয়ার, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, সাইদুল ইসলাম, হাসমোত, রাজিবুল, সুমন, জাকির, পলাশ, মৎস্যজীবী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ইমাম লোটাস, এছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


এদিকে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের সামনে পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুলাহ আল মারুফ পলাশ। সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন। 


অপর দিকে, মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি, বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের আহ্বানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, বর্তমান প্যানেল চেয়ারম্যান আসমা তারা, বিএনপি নেতা আবু বক্কর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক মেম্বার আবু বক্কর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হান্নান।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাস্টার, মহিলা নেত্রী ও সাবেক মেম্বার সামিরন নেছা, সাহারবাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বেলু, বিএনপি কর্মী জিয়াউল হক ও মহিবুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ।


অপরদিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপি বামন্দী সবজি হাটে এ আয়োজন করে।


দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতা আমাদের জন্য গভীর উদ্বেগের। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।


এছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম পল্টু।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, করমদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকাদ্দেছুর রহমান, গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাবলু, বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সম্পাদক আল হেলাল, শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)