জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

সভাপতি রিংকু ও সম্পাদক ফরহাদ

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজান খাঁন ও সাধারণ সম্পাদক মো. মোমিনুল রহমান মোমিন। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবির হোসেন রিংকুকে আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন ফরহাদ। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর জামান অমিত, মোজাম্মেল হক শুভ, মো. হাসিবুল মিয়া, মো. সিহাব হোসেন মন্ডল। এছাড়া আল মোহাম্মদ সামিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত হোসেন, মো. ইয়াছিন ইসলাম, মো. জাহিদুল ইসলাম। এর বাইরে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোয়েব আল ফাহাদ। দপ্তর সম্পাদক হয়েছেন ওমর ফারুক। আর প্রচার সম্পাদক হয়েছেন সৌরভ হোসেন পবন। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নোমান আহমদকে সভাপতি ও মোহা. আল আমীনকে সাধারণ সম্পাদক করে জীবননগর থানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)