চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ মসজিদপাড়ার আয়েশা ও মেহেরপুরের দুই মাতাল আটক

আপলোড তারিখঃ 2017-11-10 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ মসজিদপাড়ার আয়েশা ও মেহেরপুরের দুই মাতাল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী এক নারী এবং দু’ মাতালকে আটক করেছে। মেহেরপুরের দুই মাতালকে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে আটক করে সদর ফাঁড়ি পুলিশ। পরে মসজিদপাড়া থেকে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। পরে আটককৃত মহিলা মাদকব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে মামলাসহ অপর দুই মাতালকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এস আই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গা ব্রীজের নিচে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেহেরপুর জেলার রাজাপুর গ্রামের সিতাব আলীর ছেলে স্বজল (২৪) এবং একই এলাকার আনারুল ইসলামের ছেলে স্বাধনকে (২০) মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে আটককৃত দু’মাতালকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেওয়া হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর শহরের মসজিদপাড়ায় অভিযান চালিয়ে মৃত মওলা বক্স’র স্ত্রী আয়েশা বেগমকে (৫৫)  আটক করে । এ সময় মহিলা কনস্টেবল দ্বারা আটককৃত আয়েশার শরীর তল্লাশি করে ১০ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে রাখা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)