‎গাংনীতে জমি নিয়ে বিরোধে থানায় মিথ্যা ‘অভিযোগ’

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
‎গাংনীতে জমি নিয়ে বিরোধে থানায় মিথ্যা ‘অভিযোগ’ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ২২ শতক জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মিজানুর রহমান। কড়ুইগাছি গ্রামের একরামুল হকের ছেলে প্রবাসী মিজানুর রহমান বলেন, কড়ুই গাছি মৌজার আর এস খতিয়ান ৬৯৮ আর এস দাগ নং ১৪৮৯ জমির পরিমাণ ৫৭ শতকের মধ্যে আমার হচ্ছে ২২ শতক। আমি ২৯৪৫ কবলা দলিল মূলে ক্রয় করেছি। আমি দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বাড়িতে এসে দেখি প্রতিবেশী কড়ইগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ জোরপূর্বক আমার জমির সীমানা আগের থেকে চার হাত বেশি করে বেড়া দিয়েছে। আমি প্রতিবাদ করলে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)