দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর এক পক্ষ এই কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় তারা দর্শনা পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং দর্শনা প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন মোফাজ্জেল হোসেন মোফা এবং সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। অপর পক্ষ অভিযোগ করেছে, নতুন কমিটিতে অছাত্র ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেছে, ‘পকেট কমিটি’ বাতিল করে যাচাই-বাছাইসহ পরীক্ষিত ও নিপীড়িত ছাত্র নেতাদের নিয়ে একটি সঠিক কমিটি গঠন করা হোক। বিক্ষোভকারীরা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নতুন কমিটিকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্র নেতা রিয়েল ইসলাম লিওন, আল মামুন, সামাউল, শোয়েব, আসিফসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)