ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় হুদা পরিবারের আয়োজনে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর কামরুল হুদা, সাবেক অতিরিক্ত সচিব নাজমুল হুদা, প্রফেসর অমরুল হুদা এবং হুদা পরিবারের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবু বক্কর সিদ্দিক। প্রার্থনা করা হয় প্রয়াত হুদা পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত, এলাকার শান্তি ও উন্নতি, দেশের শান্তি ও সুশাসন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হুদা পরিবারের সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করেন। বিশেষভাবে তরুণ প্রজন্মের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। মোনাজাত শেষে হুদা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
