‎‘সার সংকট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ’

মেহেরপুরে সার সংকট ও কৃষিপণ্য সংকট সমাধানের প্রচেষ্টায় সমন্বয় সভা

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
‎‘সার সংকট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ’ ছবির ক্যাপশন:



‎
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে। অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এ কথা বলেন।


‎প্রধান উপদেষ্টার একান্ত সচিব ও জাতীয় (ঐকমত্য) বিশিষ্ট সাংবাদিক মনের হায়দার বলেন, যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন। আর না আসলে বঞ্চিত হবেন। যেকোনো একটি উপজেরায় পাইলট আকারে অ্যাপটি চালু করা হবে। সুবিধা পেলে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। তাহলে সার সংকট দূর হবে বলে মনে করেন তিনি। 


‎    তিনি আরও বলেন, উন্নত দেশে প্রতিটি নাগরিককে একটি অ্যাপের আওতায় আসতে হয়। তালিকাভুক্ত হয়ে সরকারি সুবিধাগুলো ভোগ করেন। তাই আশা করি প্রতিটি কৃষক এই অ্যাপের আওতায় আসবেন। আধুনিক এসব প্রযুক্তি ব্যবহার করেই সকল নাগরিককে এই সুবিধা নিতে পারবেন।


‎অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, কৃষক প্রতিনিধি ডাবলু, শাহিনুর রহমান। জেলার কৃষক, সার ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)