ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আয়োজনে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টাহতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসন নির্বাচনী সচিব আব্দুর রউফ মুকুলের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাও. তাজউদ্দীন খান। কর্মশালায় প্রশিক্ষণ দেন মেহেরেপুর পৌর জামায়াতের নির্বাচন পরিচালক আমজাদ হোসেন ও গাংনী উপজেলা জামায়াতের নির্বাচনী প্রশিক্ষক জনাব সাইফুল্লাহ। কর্মশালায় বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিন, জেলা বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি মাও. রফিকুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনা খাইরুল বাসার, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাও. সোহেল রানা, মুজিবনগর উপজেলাজামায়াতের আমির মাও. খানজাহান আলী, মেহেরপুর পৌর জামায়াতের আমির জনাব সোহেল রানা ডলার।
