ছবির ক্যাপশন:
মেহেরপুরে জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জাতীয় সমাজতানিন্ত্রক দল জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সভা ও যোগদানের অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর কমিউিনিটি সেন্টার মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মী সভায় সভাপতিত্বে করেন জেলা জাসদ কমিটির সভাপতি ওমর আলী। প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতানিন্ত্রক দলের (জাসদ)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজতন্ত্রের পাশাপাশি জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। গণমানুষের শান্তির প্রয়োজনে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই। নারী পুরুষের সমান অধিকারের জন্য আমরা আমৃত্যু লড়াই করতে প্রস্তুত। নারী পুরুষের সমান অধিকারে তেঁতুল হুজুরদের জিহবায় জল আসে। সেই তেঁতুল হুজুরদের বিরুদ্ধে আমাদের লড়াই।
মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা জাসদ কমিটির সভাপতি সবেদ আলী, কুষ্টিয়া জেলা জাসদ কমিটির সভাপতি গোলাম মহসিন, রফিকুল আলম প্রমূখ।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। কর্মী সমাবেশের আগে তিনি সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
