জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগরের উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


তিনি জানান, প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য (বীজ) সঠিকভাবে বিক্রয় না করায় উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে মেসার্স জোয়াদ্দার বীজ ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং একই আইনে মেসার্স মল্লিক ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় প্রতিষ্ঠান দুটিকে ধানসহ অন্যান্য বীজ সঠিকভাবে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)