জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

১২০ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৫৮ বিজিবির সদস্যরা ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত বুধবার রাতে মাধবখালী ও নিমতলা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭১/এমপি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের মো. মমিনের হলুদ ক্ষেতে অভিযান চালায়। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা ১২০ বোতল ভারতীয় ফেসসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। একই দিন রাত সাড়ে ৮টার দিবে ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার অভ্যন্তরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভুট্টা ক্ষেতের পাশ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এখানেও কাউকে আটক করা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)