গাংনীতে নিখোঁজের পরদিন শিশুর মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
গাংনীতে নিখোঁজের পরদিন শিশুর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি গর্ত থেকে শিশু আনসার আলীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। আনসার আলী ওই গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।


আনসার আলীর মা মােস্তারা খাতুন জানান, ‘আনসার গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি আসে। এরপর খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলা না। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি গর্তে আমার সন্তান আনসার আলীর মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। কীভাবে আমার সন্তানের মৃত্যু হয়েছে, তা এখনও বুঝতে পারিনি।’


স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, রাস্তার ধারে খেলতে গিয়ে অসাবধানতাবশত গর্তে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু আনসারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)