ছবির ক্যাপশন:
দর্শনার নেহালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনকালীন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় হিজলগাড়ী বাজারে নেহালপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল গনীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফেজ মো. মহসিন এমদাদ জামেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দর্র্শনা থানা সভাপতি বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মোক্তার আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নেহালপুর ইউনিয়ন আমির লিটন মল্লিক, সহসভাপতি হাজী নুরুল আমিন, ইউনিয়ন নির্বাচন পরিচালক ডা. এরফান আলী লাল্টু, ওয়ার্ড নির্বাচন পরিচালক জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেহালপুর ইউনিয়নের সেক্রেটারি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, আব্দুস সামাদ, নাজিম উদ্দীন, প্রমুখ। এসময় বক্তারা জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিনকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার লক্ষে দৃঢ় মনোবল ব্যক্ত করে সবাইকে একযোগে মাঠে কাজ করার আহ্বান জানান।
