চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে আব্দুল জব্বার সোনার গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে আব্দুল জব্বার সোনার গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির অন্যতম নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের রেল ক্রসিং, করিমন স্ট্যান্ড, পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড ও নতুন টার্মিনাল এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হ্যান্ড বিল বিতরণ করেন খন্দকার আব্দুল জব্বার সোনা। এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. ওহিদুজ্জামান মুকুল, পৌর বিএনপির সহসভাপতি বদর উদ্দীন বাদল, পৌর বিএনপি নেতা শিমুল, পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দীন রায়হান ও সাবেক বিএনপি নেতা মোস্তফা কামাল টিপু। এসময় খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেহম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহŸান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)