ছবির ক্যাপশন:
জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল জয়ের পর এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছে সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের জিহাদ ও তার দল। আগামী ২৮ জানুয়ারি তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে বিদেশের পথে রওনা হবেন। রাজধানীর তেজগাঁওয়ের সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১৯ নভেম্বর বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) আয়োজিত ডড়ৎষফ ণড়ঁঃয ঝঞঊগ ওহাবহঃরড়হ ্ ওহহড়াধঃরড়হ – ঘধঃরড়হধষ জড়ঁহফ অনুষ্ঠিত হয়। শতাধিক দলের মধ্যে চুয়াডাঙ্গার প্রতিনিধিত্বকারী এই দলটি সবার নজর কাড়ে।
দেশজুড়ে অংশ নেওয়া শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে মাত্র ১০টি দলকে আন্তর্জাতিক পর্বে (থাইল্যান্ড-২০২৬) অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই স্বীকৃতি অর্জনকারীদের তালিকায় উঠে আসে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের নাম। জাতীয় রাউন্ডে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর)-এর পরিচালক সোলাইমার্ন লেখেম এবং সমন্বয়ক থিওয়ারা চিতজুই।
দর্শনা পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও নাসরিন খাতুন দম্পতির একমাত্র ছেলে জাহিদ হাসান জিহাদ প্রতিভা, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে জাতীয় মঞ্চে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে। রোবটিকসে তার দক্ষতা এবং দলের প্রতি নিবেদন প্রশংসিত হয়েছে বিচারক ও দর্শকদের কাছে। জিহাদের দলের অন্যান্য সদস্য- ওয়ারিদ আব্দুল্লাহ, নুজহাত ফাইজা। তাদের সার্বিক মেন্টর হিসেবে কাজ করেছেন সাদেকুল ইসলাম।
আগামী ২৮ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ঝঞঊগ ইনোভেশন প্রতিযোগিতায় অংশ নেবে দলটি। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের সঙ্গে লড়াই করে সেখানে বাংলাদেশের সাফল্যের নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা সকলের।
জিহাদ বলেনÑ এই অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার প্রত্যেক মানুষের। আমাদের কঠোর পরিশ্রমের ফল আজ গোল্ড মেডেল পেয়েছি। বিশ্বমঞ্চে দেশের পতাকা বহন করা যে কারও স্বপ্নÑআমরা সেই সুযোগ পেয়েছি। আমাদের সাফল্য দেখে দেশের তরুণরা যেন আরও বিজ্ঞানচর্চায় উৎসাহিত হয়, সেটাই চাই। জিহাদের মা-বাবা বলেনÑ শৈশব থেকেই জিহাদ প্রযুক্তির প্রতি আগ্রহী। আজ তার পরিশ্রমের স্বীকৃতি মিলেছে। আমরা চাই সে দেশের নাম বিশ্বে আরও উজ্জ্বল করে তুলুক। সবাই আমাদের ছেলে জিহাদ ও তার দলের জন্য দোয়া করবেন।
