দামুড়হুদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
দামুড়হুদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

দামুড়হুদার রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে এই অন্ঠুানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

জানা গেছে, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন (বিকেএ) অনুষ্ঠিত সারা বাংলাদেশে চতুর্থ শ্রেণির ৩ জন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করে বৃত্তি প্রাপ্ত হয়েছে। এর মধ্যে এই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী তাবাসসুম আফরিন বাংলাদেশে প্রথম হয়েছে। দামুড়হুদা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুলের চেয়ারম্যান আব্দুল হালিমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম ও দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ।

স্কুলের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক রুহুল আমীন, মোতাহের হোসেন, রায়হান হোসেন, আফিয়া, জিনিয়া, মাহমুদা, সুবর্না আক্তার সহ স্কুলের সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)