দামুড়হুদায় মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি পুনম

আপলোড তারিখঃ 2017-11-10 ইং
দামুড়হুদায় মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি পুনম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অসচ্ছল নারীদের মাঝে অনুদানের চেক প্রদান ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, জাতীয় সংসদের ৩০৯ মহিলা আসন-৯ হতে নির্বাচিত সংসদ সদস্য বেগম শিরিন নাঈম পুনমের ঐচ্ছিক তহবিল থেকে অসচ্ছল নারীদের হাতে ১ লক্ষ ৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির ৩য় তলায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি থেকে নিজ হাতে প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় নারীদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী পুনম বলেন, ‘বর্তমান সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে উদার মানবতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। দেশে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এ সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে পুনম এমপি’র প্রকল্প উপদেষ্টা সাইফুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সদর উপজেলা চেয়ারম্যান কোহিনুর বেগম, সাধারণ সম্পাদিকা জেলা পরিষদ সদস্য  নুরুন্নাহার কাকুলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, জেলা আ’লীগের মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, নারী নেত্রী মিলি আলম, সম্পা, রাফিয়া, লায়লা শিরিন প্রমূখ। এরপর, দামুড়হুদার পুড়াপাড়া সার্বজনিন রাধামাধব মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান। ২৪ প্রহরব্যাপি এ অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) শিরিন নাইম পুনম। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নামযজ্ঞের শুভ সুচনা করেন। এ আয়োজনে মাগুরার বিনাপাণি সম্প্রদায়, খুলনার গৌরাঙ্গ সম্প্রদায়, সাতক্ষিরার ঠাকুর গোপাল সম্প্রদায়, বাগেহাটের অষ্টশখী সম্প্রদায়, কুষ্টিয়ার রাধা বিনোদ সম্প্রদায় ও খুলনার রায় বিনোদিনী সম্প্রদায় মহানাম সুধা পরিবেশন করবে। বিরতিহীনভাবে তা চলবে আগামি সোমবার পর্যন্ত। অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন নাইম পুনমের সাথে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কোহিনুর বেগম, সংসদ সদস্যের একান্ত সহকারি মাহবুবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা ছন্দা, লাইলা শিরিন, ফেরদৌস আরা, মিলি আলম ও কিশোর কুমার কুন্ডু প্রমুখ। প্রসঙ্গত, এর আগে সংসদ সদস্য শিরিন নাইম পুনম চুয়াডাঙ্গার জাতীয় মহিলা সংস্থা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, জাতীয় মহিলা সংস্থার সংস্পর্শে এসে নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি মহিলা সংস্থার কাজে সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)