আলমডাঙ্গার ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরি

আপলোড তারিখঃ 2025-11-28 ইং
আলমডাঙ্গার ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সড়কের লালব্রিজ এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে দোকানের পেছনের টিন কেটে ভেতরে ঢুকে সিসি ক্যামেরা অচল করে মূল্যবান কিটনাশক ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

প্রতিষ্ঠানের মালিক সুজন আলী জানান, গভীর রাতে চোরেরা প্রথমে দোকানের পেছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের বোর্ডের পার্টিশন ভেঙে সিসি ক্যামেরা বন্ধ করে দেয় এবং মেমোরি কার্ড খুলে নেয়। দোকানে থাকা সিনজেনটা ও বায়ার কোম্পানির প্রায় ৬০ হাজার টাকার কিটনাশক, আর ড্রয়ার ভেঙে প্রায় ১২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস আগেও একই জায়গা দিয়ে টিন কেটে তার দোকানে চুরি হয়েছিল। এ বিষয়ে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা দ্রæত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)