চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে খন্দকার আব্দুল জব্বার সোনার গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-11-27 ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে খন্দকার আব্দুল জব্বার সোনার গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে গণসংযোগ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খন্দকার আব্দুল জব্বার সোনা। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের লেবেল ক্রসিং এলাকা, শাহাবুদ্দীন মার্কেট, রেলবাজার, কাচা বাজার, মাছপট্টি ও কসাই পট্টি এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন  খন্দকার আব্দুল জব্বার সোনা।


এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. ওহিদুজজামান মুকুল, পৌর বিএনপির সহসভাপতি বদর উদ্দীন বাদল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, শ্রমিক দল নেতা শিমুল, পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দীন রায়হান, আব্দুস সামাদসহ নেতা-কর্মীরা। এসময় খন্দকার আব্দুল জব্বার সোনা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)