আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান সিরাজ

আপলোড তারিখঃ 2017-11-10 ইং
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান সিরাজ ছবির ক্যাপশন:
দামুড়হুদার আট শহীদ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করলেন কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদহে আট শহীদ স্মৃতি কমপ্লেক্স (আটকবর ) পরিদর্শন করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গার নেতৃবৃন্দের সাথে নিয়ে আটকবর পরিদর্শন করেন। হাবিবুর রহমান সিরাজ আগামী ১০ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গায় এসেছেন। গতকাল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার অবাধ বিচরন ছিল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মুজিবনগর এলাকায়। স্বাধীনতার স্মৃতি বিজড়িত এলাকায় এসে নিজেকে আর সামলাতে পারছিনা। দু’চোখ দিয়ে ঝরছে অশ্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজিবনগর স্মৃতিসৌধসহ অত্র এলাকার যে উন্নয়ন ঘটিয়েছেন, যা সর্বকালের শ্রেষ্ঠ উন্নয়ন। এসময় তিনি জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুনের প্রশংসা করেন। কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি আরও বলেন, দেশের মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতিকে এইভাবে ধরে রাখতে প্রত্যক জায়গায় এই রকম স্মৃতি কমপ্লেক্স তৈরি করা দরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাজুল হক, সাধারন সম্পাদক ফজলুল হক, থানা শ্রমিক লীগের সভাপতি টোকন, মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য শাকিব হোসেন, ইঞ্জিনিয়ার শিবলী নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)