জীবননগরে গণসংযোগে জামায়াত প্রার্থী রুহুল আমিন

প্রতিহিংসার রাজনীতি আমরা করব না

আপলোড তারিখঃ 2025-11-27 ইং
জীবননগরে গণসংযোগে জামায়াত প্রার্থী রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন। গতকাল বুধবার সকাল থেকে তিনি কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ, কুশলবিনিময় এবং পথসভায় বক্তব্য দেন। বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাজদিয়া গ্রামে অনুষ্ঠিত পথসভায় রুহুল আমিন বলেন, ‘আমরা ভোট চুরি করে এমপি হবো না, কাউকে ভোট চুরি করে এমপি হতেও দেব না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতেই আমাদের এই যাত্রা।’


তিনি আরও বলেন, ‘যে যার পছন্দের দল করবে, এই স্বাধীনতা থাকতে হবে। প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, অন্য কাউকেও করতে দেব না। রাজনীতি করে ধনী হওয়ার জন্য আমরা মাঠে নামিনি। ৫ আগস্টের পর আমাদের কোনো কর্মীর পেশা পরিবর্তন হয়নি। আমরাও রাষ্ট্রক্ষমতায় গেলে পেশা পরিবর্তন করব না। আমরা আল্লাহর সন্তুষ্টি এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই।’


মেধাবী শিক্ষার্থীদের সুযোগের কথা উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি পাবে। ছোটবেলা থেকে রাজনীতি করছি, আমি কোনো ‘বসন্তের কোকিল’ নই; জনগণের সেবা করার লক্ষ্যেই রাজনীতিতে এসেছি।’


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান,  উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন আমির আব্দুর রহমান মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো হাসিবুল ইসলাম প্রমুখ।


এর আগে সকাল পৌনে ৭টায় তিনি খয়েরহুদা গ্রামে গণসংযোগ করেন এবং সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)