সন্তোষপুরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস

আপলোড তারিখঃ 2025-11-26 ইং
সন্তোষপুরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস ছবির ক্যাপশন:

জীবননগরের সন্তোষপুরে তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর ভাই ভাই কৃষি প্রজেক্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সঠিক পরিচর্যা ও সার প্রয়োগের মাধ্যমে তুলা চাষে অধিক ফলন পেতে করণীয় সম্পর্কে চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মাঠ দিবসের প্রধান অতিথি তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমি ২৫ শতক জমিতে সিবি হাইব্রিড-১ জাতের তুলা চাষ করেছি। আমার মতো এই এলাকার আরও অনেকেই তুলা চাষ করেছেন। তুলা চাষ সম্পর্কে আজ আমরা যে পরামর্শ পেলাম তা কাজে লাগাতে পারলে তুলার ফলন অবশ্যই বৃদ্ধি পাবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট অফিসার সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন জীবননগর কটন ইউনিট অফিসের ফিল্ডম্যান নাজমুল ইসলাম ও বদরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)