হিজলগাড়ীতে সময়ের সমীকরণ-এর প্রতিষ্ঠাবার্ষিক উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-11-26 ইং
হিজলগাড়ীতে সময়ের সমীকরণ-এর প্রতিষ্ঠাবার্ষিক উদ্যাপন ছবির ক্যাপশন:

আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক সময়ের সমীকরণ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিবেদক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলাম, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, নেহালপুর ইউনিয়ন জামায়াতের নেতা হাজী নুরুল আমিন, ডা. এরফান আলী লাণ্টু ও দর্শনা থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলী।


এছাড়াও উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সহসভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সদস্য সাইদুর রহমান, আবদুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা জেলার নির্যাতিত মানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জেলার সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা আগামী দিনে দৈনিক সময়ের সমীকরণের সাফল্য কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)