ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা একঘন্টা সব কাজ ফেলে ঝুড়ি-কোদাল-ঝাড়– হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়ে নজির সৃষ্টি করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার ঝাড়– হাতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘নিজের কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। জনগণের সেবার পাশাপাশি যদি আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে চাই তবে এ কর্মসূচীর বিকল্প নাই। তাই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন আমরা ১ ঘন্টা সময় নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে কাজ করবো।’ পরে তিনি গোটা কার্যালয় জুড়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম পরিদর্শন করেন। এ অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রে পাপিয়া আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দু’শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও রোভার স্কাউটস।
