দামুড়হুদার কুতুবপুরে পথসভায় জামায়াত প্রার্থী রুহুল আমিন

মানবতার কল্যাণে কাজ করতে চাই

আপলোড তারিখঃ 2025-11-26 ইং
দামুড়হুদার কুতুবপুরে পথসভায় জামায়াত প্রার্থী রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির মো. রুহুল আমিন বলেছেন, ‘আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কুতুবপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল আমিন বলেন, সরকারের কাছে জনগণ কী চায়? অফিস-আদালতে বিনা ঘুষে সেবা, বিনা ঘুষে ছেলে-মেয়ের চাকরি, রাতে নিরাপদে ঘুমানোর পরিবেশ- এটাই সাধারণ মানুষের চাওয়া। আগামী নির্বাচনের মধ্যদিয়ে সেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা সে লক্ষ্যেই কাজ করবে।


তিনি আরও বলেন, ‘আমরা চাই কার্পাসডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার রাস্তা ভালো হোক, চাই চাঁদামুক্ত দেশ। বাড়ি থেকে বের হয়ে শহরে যাওয়ার পথে একটি ভালো রাস্তা পাওয়া মানুষের মৌলিক অধিকার। তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।’


বিশেষ অতিথিদের বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা আমির মো. নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক প্রমুখ। শেষে কুতুবপুর, পীরপুর, কুল্লাহ ও কার্পাসডাঙ্গা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)