দর্শনায় ভ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক

আপলোড তারিখঃ 2025-11-26 ইং
দর্শনায় ভ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক ছবির ক্যাপশন:

দর্শনা রেলবাজারের কাঁচামাল পট্টি থেকে একটি মোটরচালিত ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আবুল বাসার (২৫) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের লোকজন তাকে ধরে বাজার কমিটির কাছে হস্তান্তর করে। জানা যায়, রাঙ্গিরপোতা গ্রামের রেজাউল ইসলাম তার মোটরচালিত ভ্যানটি কাঁচামাল বাজারে রেখে পাশের দোকানে গেলে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় পশ্চিমপাড়ার মৃত হাবিব মিয়ার ছেলে আবুল বাসার ভ্যানটির চাবির অংশ ভেঙে সেটি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ভ্যানের মালিক ও আশপাশের লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কিছু উত্তমমাধ্যম দিয়ে বাজার কমিটির কাছে তুলে দেয়। পরে বাজার কমিটি সালিশ-বৈঠকের মাধ্যমে আবুল বাসারকে দর্শনা এলাকায় না আসা ও ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তার নানীর জিম্মায় ছেড়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)