দর্শনায় চুরির মামলায় এক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-11-25 ইং
দর্শনায় চুরির মামলায় এক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা আমতলা পাড়ায় ঘরের গ্রীল ও তালা কেটে ১৯ ভরি স্বর্ণ ও ৩ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় ইউসুফ আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এসআই ইমরান হোসেনের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ব্রোঞ্জের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া একটি অলংকার উদ্ধার করা হয়। দর্শনা থানার ওসি সুলতান মাহমুদ জানান, ইউসুফ আলী চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


উল্লেখ্য, ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে মঞ্জু রাণী ঘোষের বাড়ির গ্রীল ভেঙে স্বর্ণ ও টাকা চুরি হয়। পরদিন মামলা (নম্বর-০৯, তারিখ ১৫/১০/২৫) হলে পুলিশ এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ইসলাম (৪৩), সম্রাট আল আমিন, চায়না খাতুন, রিয়াদ হোসেন, আনিছ ও ইউসুফ আলী বর্তমানে জেলহাজতে রয়েছেন; বাকিরা জামিনে আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)