কেরুজ শ্রমিক ইউনিয়নে নির্বাচন দাবিতে বিক্ষোভ

আপলোড তারিখঃ 2025-11-25 ইং
কেরুজ শ্রমিক ইউনিয়নে নির্বাচন দাবিতে বিক্ষোভ ছবির ক্যাপশন:

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিক নেতাদের একাংশ দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও বৈঠক করেছে। দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ থাকার জন্য কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করছেন তারা। গতকাল সোমবার বেলা ২টার দিকে ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শ্রমিকদের একটি প্রতিনিধি দল কেরু জেনারেল অফিসে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সঙ্গে বৈঠকে বসে। প্রায় আধা ঘণ্টার আলোচনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এমডি রাব্বিক হাসান বৈঠক কক্ষ ত্যাগ করেন বলে অভিযোগ শ্রমিকদের।


এরপর শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স বলেন, ‘বারবার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করা হচ্ছে। শ্রমিকদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।’ ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)