আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ১৮টি দেশীয় ঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু উপস্থিত থেকে পাখিগুলো অবমুক্ত করেন। জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে হাড়গাড়ী গ্রামের মাঠে তিনজন পাখি শিকারীকে ধাওয়া করে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা মোট ২০টি ঘুঘু পাখি জব্দ করে। তবে একজন শিকারী ১০টি পাখি নিয়ে পালিয়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন, উপদেষ্টা সাদ্দাম খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আল রাব্বি, কোষাধ্যক্ষ আতিকুজ্জামান মেরাজসহ অন্যান্য সদস্যরা। অবমুক্তি কার্যক্রম সার্বিক তদারকি করেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ।
