গাংনীতে কৃষক দলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
গাংনীতে কৃষক দলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে গাংনী পৌর কৃষক দল। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি শরিফ উদ্দিন, গাংনী পৌর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন খাতুন।


এছাড়া গোগাছা ইয়াংস্টার ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা শাফায়েত হোসেন, বিএনপি নেতা ইদ্রিস আলী, হানা আলী, কৃষক দল নেতা ফুরকান আলী, ছানারুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)