ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক প্রচারণা

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক প্রচারণা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় সাম্প্রতিক সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে। গতকাল রোববার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহ এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টারে চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করেন।


লিফলেট বিতরণকালে ওসি রাতে চলাচলের সময় নিরাপদ রুট ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত যানবাহনে দরজা-জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে দ্রুত অবহিত করা এবং নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস না থামানোর নির্দেশনা প্রদান করেন।


ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে চলাচলকারী সকলকেই সতর্ক থাকতে হবে। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে। তিনি পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)