উথলীতে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ট্রাক্টর চালক বাবু

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ট্রাক্টর চালক বাবু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী গ্রামের ট্রাক্টর চালক শাহাদাৎ হোসেন বাবু (৪৫) ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন। গতকাল রোববার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবু ছিলেন উথলী গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার মৃত ওয়াজ বক্স ওরফে পটলার ছেলে। সকলের সঙ্গে মিশুক আচরণে তিনি এলাকার মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়।


এর আগে গত ১৫ নভেম্বর দুপুরে উথলী ঈদগাহ মাঠের কাছে কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন বাবু। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। প্রথমে শ্যামলীর হৃদয় জেনারেল হাসপাতালের আইসিইউতে এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়। সেখানে দীর্ঘ আট দিন চিকিৎসা শেষে রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তুষার, মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


গতকাল রোববার সন্ধ্যায় মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। শেষবারের মতো তাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করেন। রাত সাড়ে আটটায় উথলী দক্ষিণপাড়া কবরস্থানে বাবুর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)