জীবননগর-হরিণাকুণ্ডুতে উৎসবমুখর পরিবেশে ‘সময়ের সমীকরণ’-এর বর্ষপূর্তি উদ্যাপন

নির্ভরযোগ্য ও স্বচ্ছ সংবাদ প্রকাশে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
জীবননগর-হরিণাকুণ্ডুতে উৎসবমুখর পরিবেশে ‘সময়ের সমীকরণ’-এর বর্ষপূর্তি উদ্যাপন ছবির ক্যাপশন:

‘সততায় আমাদের শক্তি’- এই স্লোগানকে ধারণ করে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পদার্পণ করেছে গৌরবময় ১১তম বর্ষে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে হোটেল থ্রি-স্টারে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা। মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে দিনটি পরিণত হয় সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত এক সমাবেশে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, আকিমুল ইসলাম, এম আই মুকুল, একেএম মুজাহিদ, মুতাসিন বিল্লাহ, হাসাদাহ প্রতিবেদক রিপন হোসেন, উথলী প্রতিবেদক রাসেল হোসেন মুন্না, মহেশপুর প্রতিবেদক আব্দুর রহিম, এবং জীবননগর শহর প্রতিবেদক তুহিনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।


বক্তারা বলেন, সময়ের সমীকরণ বিগত এক দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠতা, নির্ভরযোগ্যতা ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নতুন পথচলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


অন্যদিকে, একই দিন সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয় পত্রিকার ১১তম বর্ষে পদার্পণ। হরিণাকুণ্ডু কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল শুভেচ্ছা বিনিময়সহ কেক কাটা। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, এবং সময়ের সমীকরণ-এর হরিণাকুণ্ডু প্রতিবেদক সোহরাব, বিশিষ্টজন আশরাফুল আলমসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে এর আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)