দর্শনায় বাবু খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
দর্শনায় বাবু খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বাবু খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে  দর্শনা পৌর এলাকায় গণসংযোগ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পৃথকভাবে পৌর ২ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, বিকেল থেকে দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমান নেতা-কর্মীদের নিয়ে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, নাসির উদ্দীন খেদু, বিএনপি নেতা মো. হাবিবুল্লাহ বিশ্বাস, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, আল মুকিত, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, যুবদল নেতা মোমিনুল ইসলাম, সাব্বির রহমান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনসহ দলীয় নেতা-কর্মী।


অন্যদিকে, দর্শনা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল শাহের নেতৃত্বে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, মালেক মন্ডল ও দর্শনা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)