ছবির ক্যাপশন:
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলমডাঙ্গা যুব ফোরামের আয়োজনে এবং মিশন গ্রীন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ভাংড়ি মামা: প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ’ কর্মসূচি। গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
করা হয়। প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং সবুজ পরিবেশ গড়ে
তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানায় যুব ফোরাম। যুব ফোরামের সভাপতি
মো. আসাদুজ্জামান লিমন বলেন, মিশন গ্রীন বাংলাদেশের চলমান ‘ভাংড়ি মামা’
উদ্যোগের অংশ হিসেবে আমরা চুয়াডাঙ্গায় এই বৃক্ষ বিতরণ করেছি। আমাদের
লক্ষ্যÑপরিবেশকে প্লাস্টিকমুক্ত ও সবুজে ভরিয়ে তোলা। অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন, যুব ফোরামের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, সদস্য
আব্দুল কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও
শিক্ষকবৃন্দ।
