আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনকের মৃত্যু

জেলা বিএনপির সভাপতি বাবু খান ও সম্পাদক শরীফের শোক

আপলোড তারিখঃ 2025-11-24 ইং
আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনকের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দীন আলম কনক (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার রাত ৮টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে আলমডাঙ্গার আয়েশা পার্ক হাসপাতালে নেওয়া হয়। এর কিছু সময় পর তার মৃত্যু হয়।


পরিবারের সদস্যরা জানান, কনক গত কয়েক মাস ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।


কনক আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার বাসিন্দা ছিলেন। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি তিনি একজন ক্রীড়াপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া শোক জানান আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মণ্টু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)