পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ দৈনিক সময়ের সমীকরণ-এর ১১ বছরে পদার্পণ

সততার আলোর মশাল নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল সূচনা

আপলোড তারিখঃ 2025-11-23 ইং
পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ দৈনিক সময়ের সমীকরণ-এর ১১ বছরে পদার্পণ ছবির ক্যাপশন:

‘সততাই আমাদের শক্তি’- এই স্লোগানকে বুকে ধারণ করে ঠিক ১০ বছর আগে যাত্রা শুরু করেছিল দৈনিক সময়য়ের সমীকরণ। সময়ের সাথে পাল্লা দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ, সমাজচেতনায় দৃষ্টি, সাহিত্য-সংস্কৃতির নান্দনিক প্রকাশ- এসব মিলেই পত্রিকাটি আজ দাঁড়িয়ে আছে পাঠকপ্রিয়তার এক উজ্জ্বল শিখরে। সত্যনিষ্ঠ সাংবাদিকতার দায় কাঁধে নিয়ে পত্রিকা যখন একাদশ বছরে পদার্পণ করল, তখন সেটি যেন হয়ে উঠল এক উৎসবমুখর রাত।


শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট। পত্রিকার প্রধান কার্যালয়ে যখন ঘড়ির কাঁটা নতুন দিনে পা রাখে, ঠিক তখনই শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। কেক কাটেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তার হাত ধরেই এক দশক আগে শুরু হওয়া সততার যাত্রা নতুন দশকে প্রবেশ করল আরও দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে।


সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘১০ বছর ধরে আমরা সততা ও নৈতিক সাংবাদিকতার পথ অটুট রেখেছি। আমাদের লক্ষ্য সত্য প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করা এবং পত্রিকাটিকে আরও উন্নতভাবে পাঠকের সামনে তুলে ধরা।’ পত্রিকার এই দীর্ঘ পথচলায় যে বস্তুনিষ্ঠতা, সাহস ও দায়িত্ববোধ কাজ করেছে, তা উপস্থিত অতিথিরা বিশেষভাবে উল্লেখ করেন। তারা পত্রিকার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।


প্রতিষ্ঠাবার্ষিকীর রাতটিতে এক ছাদের নিচে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ পত্রিকার নানা বিভাগের সহকর্মীরাও। সবার চোখে ছিল ভালোবাসা, গর্ব ও এক নতুন স্বপ্নের আলো। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটির অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদিক সফিকুল ইসলাম পিটু, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সুমন পারভেজ খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ।


পত্রিকার সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সহকারী বার্তা সম্পাদক রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, প্রধান কম্পিউটার অপারেটর বজলুল আলম জীবন, অনলাইন ইনচার্জ সালিকিন মিয়া সাগর, সার্কুলেশন ম্যানেজার মো. পারভেজ, নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি, সাকিব আল হাসান, কম্পিউটার অপারেটর জনি আহমেদ, ভিডিও এডিটর আতিকুর রহমান, অফিস সহায়ক নাজমুল হাসান শান্ত ও অফিস স্টাফ রাদ্দুর রহমান।


তাদের প্রত্যেকের পরিশ্রমেই আজ সময়ের সমীকরণ টিকে আছে পাঠকের আস্থার শীর্ষে। গত ১০ বছর ধরে পত্রিকাটি শুধু সংবাদই দেয়নি, সমাজকে সচেতন করেছে, সংস্কৃতি তুলে ধরেছে, মানুষের কথা বলেছে। প্রতিটি প্রতিবেদনে ছিল দায়িত্ববোধ আর মানুষের প্রতি ভালোবাসা। নতুন দশকে পা রেখে সময়ের সমীকরণ প্রতিশ্রুতি দিয়েছে আরও সাহসী, আরও উন্নত এবং আরও পাঠককেন্দ্রিক সাংবাদিকতার।


একফোঁটা সত্য যখন মানুষের মন স্পর্শ করে, তখন তা হয়ে ওঠে আলোর উৎস। দৈনিক সময়য়ের সমীকরণ সেই আলোর মশাল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন যাত্রায়- সততার শক্তিকে সঙ্গে করে, পাঠকের ভালোবাসাকে পথচলার প্রেরণা হিসেবে ধারণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)