ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দিন ও রাতের তাপমাত্রায় অনেক পার্থক্য দেখা যাচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকলেও রাত নামতেই নেমে আসছে হাড় কাঁপানো শীত। গত কয়েকদিন ধরেই এই আবহাওয়া জনজীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। গতকাল শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ফলে ভোর বেলা কুয়াশা ও শীতের অনুভূতি ছিল স্পষ্ট। উত্তর দিক থেকে প্রবাহিত হালকা ঠান্ডা বাতাসের কারণে রাতের তাপমাত্রা আরও কমে যাচ্ছে।
দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আর্দ্রতার প্রভাবে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করেছে। সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয় ২২.২ ডিগ্রি সেলসিয়াস এ সময় ছিল আর্দ্রতা ৮৪ শতাংশ। তবে সূর্য ডোবার পর বাতাসে শীতের দাপট আবারও বাড়তে শুরু করে। ভোর ও রাতে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়, হাসপাতাল মোড়, বড় বাজার, কলেজ রোড ইত্যাদি এলাকায় দেখা যায় নিম্নআয়ের খেটে খাওয়া মানুষদের শীতে জবুথবু অবস্থায় দেখা যায়।
স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন আগেও শীত অনুভূত না হলেও হঠাৎ রাতের ঠান্ডা বেড়ে যাওয়ায় প্রস্তুতি ছাড়া বাইরে বের হওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও পথচারীরা শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও কিছুটা কমতে পারে।
