গড়াইটুপি ইউনিয়নে মহিলা কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-11-23 ইং
গড়াইটুপি ইউনিয়নে মহিলা কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে বাড়ি বাড়ি প্রচারণার জন্য জাতীয়তাবাদী মহিলাদের টিম গঠনের উদ্দেশ্য মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে গড়াইটুপি ইউনিয়ন মহিলা দল। দর্শনা থানা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক নিলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরুষ ভোটারের যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি মহিলা ভোটারের অনেক গুরুত্ব রয়েছে। আপনারা কোনো কথায় বিভ্রান্ত না হয়ে নিজেরা নিজেদের অভিভাবকের কথা শুনবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মহিলা ও কৃষকদের জন্য অনেককিছু করেছেন। তারেক রহমানের ৩১ দফার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের প্রত্যেকের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। দেশের উন্নয়নে বিএনপির বিকল্প কিছু নেই। তাই আপনারা জাতি-বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী ও ওয়ার্ড বিএনপি নেতা ফজলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শরিফুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)