ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আঞ্চলিক বাস–ট্রাক মটর মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা পৌর বাসটার্মিনালে আলোচনা সভা শেষে সমিতির ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। সভার শুরুতে প্রয়াত সভাপতি মরহুম মীর মহিউদ্দিনসহ সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাইফুল ইসলাম কনক, মোখছেদুল আমীন সোহাগ, পিন্টু মিয়া প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির সভাপতি হন লিয়াকত আলী লিপু মোল্লা ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মহিনুল মিয়া, মোখছেদুল আমীন সোহাগ, হাজী ঠান্ডু মিয়া, পিন্টু মিয়া ও হাফিজুল মিয়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ধর্ম সম্পাদকসহ ৩১ সদস্যের পুরো কমিটি ঘোষিত হয়।
সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সাম্প্রতিক বছরগুলোতে সভাপতি ও সিনিয়র সহসভাপতিসহ কয়েকজন নেতা মারা যাওয়ায় পদগুলো শূন্য ছিল। দীর্ঘদিন পর সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হলো।
