জীবননগরে লামিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2025-11-22 ইং
জীবননগরে লামিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেট সংলগ্ন লামিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মুহূর্তেই দোকানের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ফার্মেসির মালিক হাসানুজ্জামান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো- তা তারা এখনও নিশ্চিত নন। ঘটনার সময় দোকানের কর্মচারী শাটার অর্ধেক নামিয়ে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। আগুন লাগার খবর শুনে তিনি দ্রুত ফিরে এসে দেখেন, পুরো ফার্মেসি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। মাত্র ১৫ দিন আগে তিনি প্রায় ১৪ লাখ টাকার নতুন ঔষধ মজুত করেছিলেন। অগ্নিকাণ্ডে সবকিছুই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)