ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৪তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, হারুন অর রশিদ, মর্জিনা খাতুন, হাবিব বাবু, মো. শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, হুমায়ুন কবীর ও মো. আবু নাসিফ খলিল। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, মো. হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল ও কাজল মাহমুদ। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৪তম পর্বের সমাপ্তি ঘটে।
