মেহেরপুরে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি

জেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
মেহেরপুরে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ডিসি ছবির ক্যাপশন:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকল কর্মকর্তা ও দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক বলেন, মেহেরপুরের উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে জেলার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।‎


‎    সভায় পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান উপস্থিত ছিলেন।


‎এছাড়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির, টিটিসির অধ্যক্ষ ড. মো. শামীম হোসেন,জোলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসের আরিফ আহমেদ, জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের সহকারী-পরিচালক ওবায়দুল বাসার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন সরকার,সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান,জেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ টি হামিম, উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের কর্মকর্তা নুরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ,পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বেলাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)