মহেশপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
মহেশপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মোস্তাক সর্দার (৬২) নামের এক বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে খালিশপুর এলাকা থেকে মারুফদহগামী সড়কে এই ঘটনা ঘটে। আহত মোস্তাক সর্দার জানান, ভাটার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কানাইডাঙ্গা গ্রামের বাবলু তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে পথে মধ্যে চাকু ও বড় রামদা দিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে বাবলুকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবলুকে আটক করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)